বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৪:৫৭ পিএম | ২৮ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার
বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি অলাভজনক স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর এবং তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

প্রসঙ্গত, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করেন। ওই সময় তিনি বিগত সরকারের আমলে নির্মিত অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দরগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।

পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা আটটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর যাচাই করে। এসব বন্দর কার্যকর বা অকার্যকর— তা নির্ধারণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটি আটটি স্থলবন্দর সরেজমিন পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি বন্দর বন্ধ এবং একটি বন্দর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

৪:৫৭ পিএম | ২৮ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার