ভারত থেকে গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার ভেসে এলো গণ্ডার

Jesmin Sultana Mala
  • ৪:৫৩ পিএম | ০৮ অক্টোবর ২০২৫ | বুধবার
ভারত থেকে গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার ভেসে এলো গণ্ডার

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে।

এরই মধ্যে গত রোববার থেকে ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এসেছে গরুর মরদেহ, গাছের গুঁড়ি, সাপ ও মাছ।

এবার গন্ডারের মরদেহ ভেসে আসার খবর জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার ৮ অক্টোবর সকালে গন্ডারের মরদেহটি ভেসে আসে।

পরে সেটি দুধকুমার নদের চরে আটকা পড়ে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে ও ঢলের কারণে ভারতে প্রবল বন্যার খবর পেয়েছেন তারা, সীমান্তের ওপারে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়া খবরও পাওয়া গেছে।

এর প্রভাবে গত রোববার থেকে দুধকুমার নদ দিয়ে গাছের গুঁড়ি, মরা গরু, সাপ, মাছ ভেসে আসতে দেখা গেছে।

সর্বশেষ বুধবার সকালে ভেসে এসেছে একটি গন্ডারের মরদেহ।

পরে সেটি তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান, ঘটনা স্থল পরিদর্শন করেন।

তিনি জানান,গন্ডারের মরদেহটি চরে আটকে ছিল এবং সেটার শরীরে পঁচন ধরেছে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্য কোথাও সরানো সম্ভব নয়।

তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে ফেলার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার ভেসে এলো গণ্ডার

৪:৫৩ পিএম | ০৮ অক্টোবর ২০২৫ | বুধবার