অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে- রিজভী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৩:৫৮ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে- রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দোসররা রয়ে গেছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে, রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমান এলমাছউদের সঙ্গে বৈঠক করে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি।” তিনি বলেন, “কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারেও কথা হয়েছে। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো নির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে; এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে নিবন্ধন পাবে, কে পাবে না, এটা কমিশনের ওপর নির্ভর করে। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির।” তিনি আশা করেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে- রিজভী

৩:৫৮ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার