সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক

স্পোর্টস ডেস্ক
  • ৭:৩০ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক

বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটেও উজ্জ্বল এক নাম সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং দুই দিকেই অসাধারণ পারফরম্যান্সে ইতোমধ্যেই অসংখ্য রেকর্ডের মালিক এই তারকা অলরাউন্ডার। এবার তিনি ছুঁয়ে ফেললেন আরেকটি অনন্য মাইলফলক। রোববার (২৪ আগস্ট) সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে সাকিব টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের সঙ্গে ৫০০ উইকেটের মালিক হলেন।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে টস জিতে বোলিং নেওয়ার পর ১৫তম ওভারে বল হাতে আসেন সাকিব। সেই ওভারের শেষ বলেই পাকিস্তানি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি। এই উইকেটটি ছিল সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম শিকার।

ফলে প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের কীর্তি গড়লেন তিনি। আর শুধু বোলিংয়ের দিক থেকে দেখলে, টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেট পূর্ণ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এতেই থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও বল হাতে নিয়ে হানেন জোড়া আঘাত। মাত্র ২ রান খরচায় ফিরিয়ে দেন কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে। সব মিলিয়ে ২ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৩ রান তোলে। বোলারদের মধ্যে সাকিব ছিলেন অ্যান্টিগার সেরা। তাঁর সঙ্গে সালমান ইরশাদ, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার নেন একটি করে উইকেট।

রান তাড়ায়ও আলো ছড়ান সাকিব। ১৮ বলে করেন দ্রুত ২৫ রান এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ম্যাচটি জিতে নেয় ৭ উইকেট হাতে রেখে, বাকি ছিল ২ বল। অলরাউন্ড পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক

৭:৩০ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার