ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:১৪ এএম | ২৮ ডিসেম্বর ২০২৫ | রবিবার
ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ

ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার ২৭ ডিসেম্বর সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের হাতে ছিল— “হাদীর হত্যার বিচার চাই” “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করো”, “দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নাও”—এমন নানা দাবি সংবলিত ব্যানার।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর।

তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, ঘটনার এতদিন পরও দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার কার্যক্রম শুরু করতে হবে।

তা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ চলাকালে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ

২:১৪ এএম | ২৮ ডিসেম্বর ২০২৫ | রবিবার