কেঁদে বেঁচে গেল নবজাতক

- ৭:৩৮ পিএম | ২১ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার
খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় রাতের বেলা কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে।
পরে সোমবার ২০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের শিশু ওর্য়াডে তাকে ভর্তি করা হয়।
সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান,রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন পথচারী খাগরাছড়ির পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় তারা ড্রেন থেকে নবজতাকের কান্না শুনতে পান। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে
আসা হয়। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার বাপ্পি চাকমা বলেন, বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থেআছে।






















