খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের ‘গ্রিন সিগনাল’ এর অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১০:৪২ পিএম | ২৯ নভেম্বর ২০২৫ | শনিবার
খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের ‘গ্রিন সিগনাল’ এর অপেক্ষা

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোতির ।

বিএনপি চেয়ারপার্সনের পরিবার পক্ষ থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল সেখানেই আবারও নেওয়া হবে।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে । এছাড়া বিএনপি চেয়ারপার্সনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহাদী আমীন

জানিয়েছেন, ‘লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।’

দেশে খালেদা জিয়ার চিকিৎসা করছেন যারা তাদের গ্রিন সিগনাল বা অনুমতি পেলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের ‘গ্রিন সিগনাল’ এর অপেক্ষা

১০:৪২ পিএম | ২৯ নভেম্বর ২০২৫ | শনিবার