খালেদা জিয়ার হার্ট ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৯:৩৫ পিএম | ২৬ নভেম্বর ২০২৫ | বুধবার
খালেদা জিয়ার হার্ট  ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুস ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

রোববার ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরেই খালেদা জিয়া খুব ঘন ঘন অসুস্থ্য হচ্ছিলেন। বর্তমানে অনেকগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে।

এছাড়া খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। সেই কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি

খালেদা জিয়া ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন জানিয়ে এফএম সিদ্দিকী বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার তা করেছি।

আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা উনাকে এন্টিবায়োটিক দিয়েছি, ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি।’

‘আশা করছি যে ২৪ ঘণ্টার মধ্যে আরো কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমি আমরা মনে করছি,

নেক্সট ১২ ঘণ্টায় উনার পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। কেবিনেই তিনি আছেন।

এর আগে রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন।

অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, ‘মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের চিকিৎসা শুরু হয়েছে।’

৭৯ বছর বয়েসী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার হার্ট ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

৯:৩৫ পিএম | ২৬ নভেম্বর ২০২৫ | বুধবার