ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু, দুই প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১:২৪ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু, দুই প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রচার কার্যক্রম চালাতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলগুলোতে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সাংগঠনিক পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচারণার এই নির্ধারিত সময়কালে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

এছাড়াও, এই দিনগুলোতে প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে কোনো মাজলিশ-মাহফিল আয়োজন করা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো যাবে না। নির্বাচন কমিশনের মতে, এগুলো সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং ‘নির্বাচন আচরণ বিধিমালা’র ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে ছাত্রী হলগুলোতে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী তালিকা থেকে দুজনকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই দুজন হলেন অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী।

ট্রাইব্যুনাল কমিটির সভায় এই সুপারিশ করা হয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু, দুই প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ

১:২৪ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার