তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৬:১৮ পিএম | ০২ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে।
ট্যাগস :
Dhaka Press অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা ঢাকা প্রেস তারেক রহমান নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন ঝুঁকিপূর্ণ কেন্দ্র বডি ক্যামেরা পরিকল্পনা বাংলাদেশ রাজনীতি বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিশেষ নিরাপত্তা রাজনৈতিক আপডেট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়






















