তারেক রহমান জানালেন ভাইরাল বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের

Jesmin Sultana Mala
  • ৬:৪৪ পিএম | ০৭ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার
তারেক রহমান জানালেন ভাইরাল বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে জানান, স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিড়ালটির আসল মালিক তার একমাত্র মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান বিড়াল প্রশঙ্গে বলেন , বিড়ালটি আমার মেয়ের ।

ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।

বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

সাক্ষাতকারে বিবিসি বাংলা জানতে চায় পোষা বিড়ালের সঙ্গে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কীভাবে?

এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল।

ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে।

আমরা সবাই ওকে আদর করি জানিয়ে শৈশবের কথা জানান, তিনি বলেন, এরকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল।

ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। আম্মা কয়েকটি ছাগলও পালতেন।

তিনি আরও বলেন, আমাদের বাসায় কবুতরও ছিল ।

শুধু কবুতর না আমাদের বাসায় একটি বিরাট বড় একটি খাঁচা ছিল।

সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল, বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল।

ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম।

ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো।

টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো।

তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না।

এই পশুপাখির প্রতি যেই বিষয়টি, এটির সঙ্গে আমি কমবেশি ছোটবেলা থেকে জড়িত আছি।

হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে।

বাট এটির সঙ্গে আমি বা আমার পরিবার, আমরা অনেক আগে থেকেই আছি।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান জানালেন ভাইরাল বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের

৬:৪৪ পিএম | ০৭ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার