নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:১৭ পিএম | ৩০ জুন ২০২৫ | সোমবার
নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

এদিন তাকে সকাল সাড়ে ১০টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। তখন মমতাজের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। এ সময় তিনি মাস্কে মুখ ঢেকে রাখেন৷ কাঠগড়ায় তোলা হলে জামা-পায়জামা পরিহিত মমতাজের মাথায় বড় আকারের ওড়না দেখা যায়। গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় আবারও হাজতখানায় নেওয়া হয় মমতাজকে।

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালী থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১ টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন। এ মামলায় মমতাজ ১৪ নম্বর আসামি।

নিউজটি শেয়ার করুন

নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

৫:১৭ পিএম | ৩০ জুন ২০২৫ | সোমবার