নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, বাসসহ ১১টি গাড়ি পুড়ে ছাই, আহত ৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:০০ পিএম | ২১ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার
নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, বাসসহ ১১টি গাড়ি পুড়ে ছাই, আহত ৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে আজ বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বাস এবং ১০টি সিএনজিচালিত অটোরিকশাসহ মোট ১১টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় স্টেশনের ম্যানেজার ও কর্মীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত আউশকান্দি সিএনজি স্টেশনে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। এতে পুরো স্টেশনটি মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, বিস্ফোরণের সময় তারা তিনজন স্টেশনের তিন তলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার চিৎকার শুনে তারা ঘুম থেকে উঠে দেখেন চারপাশে আগুন ছড়িয়ে পড়েছে। নিজেদের জীবন বাঁচাতে তারা তিন তলা থেকে লাফ দেন

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১০টি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, বাসসহ ১১টি গাড়ি পুড়ে ছাই, আহত ৬

১২:০০ পিএম | ২১ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার