জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত তৈরি হলে নির্বাচন তাড়াতাড়ি-নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:১৯ পিএম | ২৭ আগস্ট ২০২৫ | বুধবার
জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত তৈরি হলে নির্বাচন তাড়াতাড়ি-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। তার মতে, এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।

মঙ্গলবার রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়ার আগে নাহিদ ইসলাম এসব কথা বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সঙ্গে এনসিপির আরও সাতজন নেতা চীনে গেছেন। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছেন।

নাহিদ ইসলাম জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। সফরে দুই দেশের রাজনৈতিক দল তাদের মিশন ও ভিশন নিয়ে মতবিনিময় করবে, যা দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টার প্রতিবাদ জানিয়েছে এনসিপি। মঙ্গলবার এক বিবৃতিতে দলটি এই হামলার নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, “গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কনস্যুলেট অফিসে ভাঙচুর চালিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ করেছে।”

এনসিপি এই হামলার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত তৈরি হলে নির্বাচন তাড়াতাড়ি-নাহিদ ইসলাম

২:১৯ পিএম | ২৭ আগস্ট ২০২৫ | বুধবার