নুরুল হক নুরের ওপর হামলা, ড. আসিফ নজরুলের নিন্দা নীলা ইসরাফিলের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:১১ পিএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার
নুরুল হক নুরের ওপর হামলা, ড. আসিফ নজরুলের নিন্দা নীলা ইসরাফিলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে ঘটনাটি ঘিরে তীব্র প্রতিবাদ প্রকাশ করেন।

ড. আসিফ নজরুল লিখেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই পোস্টে মন্তব্য করে ফেসবুক ব্যবহারকারীরা তাদের ক্ষোভও প্রকাশ করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও ড. আসিফ নজরুলের পোস্টে মন্তব্য করেছেন। এছাড়াও নীলা ইসরাফিল তার ফেসবুক পোস্টে মন্তব্য করে জানান, “স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ; মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন। আপনার সেই বিখ্যাত ডায়লগ, ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম’। এখন মানুষ আপডেট করে বলছে, হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন!”

নীলা আরও লিখেছেন, “ভেবে দেখুন, সেনারা লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ভর্তি ফরম, গন্তব্য BRAC। পাশে আপনি দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন- ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই’। শেষ পর্যন্ত তিনি উল্লেখ করেন, “স্যার, আপনার আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন আপনার আসল কাজ হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো। তাই দেরি না করে নাটক বন্ধ করে দায়িত্ব পালন করুন। স্যার, আপনার পদবি আইন উপদেষ্টা না, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা।”

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তক্ষরণ হয়েছে। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জ্ঞান ফিরেছে বলে তার ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নুরুল হক নুরের ওপর হামলা, ড. আসিফ নজরুলের নিন্দা নীলা ইসরাফিলের

১২:১১ পিএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার