গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে ফজলুর রহমান শোকজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৭:২০ পিএম | ২৪ আগস্ট ২০২৫ | রবিবার
গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে ফজলুর রহমান শোকজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে দলটি।

বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারণ দর্শানোর চিঠিতে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আত্মদানকারী শহীদদের সম্পর্কে তাঁর বক্তব্য দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, তাঁর এসব বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে মনে করছেন। এমনকি তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

বিএনপির নথি অনুযায়ী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশতাধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন এবং আরও ত্রিশ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হন। চিঠিতে অভিযোগ করা হয়, ফজলুর রহমান প্রতিনিয়ত এ বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগকে অপমান ও অমর্যাদা করছেন।

এমন বক্তব্যকে ‘উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গ’ আখ্যা দিয়ে কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে ফজলুর রহমান শোকজ

৭:২০ পিএম | ২৪ আগস্ট ২০২৫ | রবিবার