ব্রাজিলকে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:২১ পিএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
ব্রাজিলকে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপ ২০২২’এ হট ফেভারিটের তকমা নিয়ে হেক্সা মিশন শুরু করেছিলো সেলেসাওরা। নিজেদের লক্ষ্য অটুট রেখে কোয়াটার ফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেদিন মাঠে নামে ব্রাজিলিয়ান প্লেয়াররা। কিন্তু ব্রাজিলের স্বপ্ন ভেঙে যায় টাইব্রেকারে। ম্যাচটির পুরো ৯০ মিনিট কোন দলই গোল করতে পারেননি। ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণ করেছিলো, কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের একের পর এক দুর্দান্ত সেভে দিশেহারা হয়ে পড়ে ব্রাজিল। এরপর অতিরিক্ত সময় ১০৫ মিনিটে নেইমারের ম্যাজিকে লিড নেয় ব্রাজিল। সমর্থকরা ধরেই নিয়েছিলেন, এটিই হয়তো ম্যাচ ডিসাইডার। কিন্তু ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে, অর্থাৎ ১১৬ মিনিটে বদলি ব্রুনো পেতকোভিচ ঘুরে দাঁড়িয়ে টানলেন সমতা। এরপরই শুরু হয় নাটক! টাইব্রেকারে রদ্রিগোর স্পট-কিক রুখে দিলেন লিভাকোভিচ। এরপর মার্কিনিওসের নেয়া চতুর্থ শট পোস্টে লাগতেই মুখ ঢাকলেন নেইমার। গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। ধারাভাষ্যকার বলে উঠলেন, ‘ব্রাজিল আর আউট! দ্য শক হ্যাজ হ্যাপেন ! হয়তো ধারাভাষ্যকার নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে, ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে ব্রাজিলের দৌড়!

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া

৫:২১ পিএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার