‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন তানজিয়া জামান মিথিলা

Jesmin Sultana Mala
  • ৫:৫২ পিএম | ২০ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন তানজিয়া জামান মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো জিতলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশর হয়ে লড়বেন।

এমন একটি আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জনের সুযোগ পেয়ে আনন্দিত মিথিলা।

মিথিলা শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

২০২৫ সালে আবার মুকুট জিতে তিনি ইতিহাস গড়লেন।

মিথিলা এই জয় উৎসর্গ করেন তাঁর মাকে। এ সময় মিথিলা বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে।

তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন।

এই অর্জন যেমন আমার, তেমনি তাঁরও।’

আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে মিথিলা আরও বলেন, ‘আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই।

মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি।

আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন তানজিয়া জামান মিথিলা

৫:৫২ পিএম | ২০ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার