যুক্তরাষ্ট্রে সোশাল মিডিয়া এখন খবরের প্রধান উৎস

ঢাকা প্রেস ডেস্ক
  • ১০:২৫ পিএম | ১৭ জুন ২০২৫ | মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে সোশাল মিডিয়া এখন খবরের প্রধান উৎস

যুক্তরাষ্ট্রে টিভি আর নিউজ ওয়েবসাইটকে ছাড়িয়ে ফেসবুক, ইউটিউব আর এক্সের মতো প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে উঠেছে। কী বলছে সাম্প্রতিক গবেষণা? চলুন জেনে নিই।

রয়টার্স ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ মানুষ ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সোশাল মিডিয়া থেকে খবর পান।

তুলনায় টিভি থেকে খবর দেখেন ৫০ শতাংশ আর নিউজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে ৪৮ শতাংশ। ৪৮টি দেশের প্রায় এক লাখ মানুষের ওপর এই জরিপ চালানো হয়।

গবেষণায় উঠে এসেছে, পডকাস্টার জো রোগান সোশাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রায় ২২ শতাংশ মানুষ বলেছেন, তারা গত সপ্তাহে জো রোগানের কাছ থেকে খবর বা ধারাভাষ্য শুনেছেন। এছাড়া, টিকটকের ব্যবহার বাড়ছে দ্রুত। বিশ্বের ১৭ শতাংশ মানুষ এখন টিকটক থেকে খবর পান, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।

তবে, চিন্তার বিষয় হলো, সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা প্রায়ই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ান। প্রায় ৪৭ শতাংশ মানুষ মনে করেন, এই প্ল্যাটফর্মগুলো ভুল তথ্যের বড় উৎস।

ইলন মাস্কের হাতে এক্স যাওয়ার পর এর ব্যবহার বেড়েছে, বিশেষ করে ডানপন্থী তরুণদের মধ্যে। যুক্তরাষ্ট্রে ডানপন্থী ব্যবহারকারী তিনগুণ বেড়েছে। অন্যদিকে, থ্রেডস বা ব্লুস্কাইয়ের মতো প্ল্যাটফর্ম খবরের জন্য মাত্র ২ শতাংশ মানুষ ব্যবহার করেন।

এআই চ্যাটবট দিয়ে খবর জানার প্রবণতাও বাড়ছে, বিশেষ করে ২৫ বছরের কম বয়সীদের মধ্যে। তবে, বেশিরভাগ মানুষ মনে করেন, এআই সংবাদকে কম বিশ্বাসযোগ্য করে তুলছে। প্রথাগত ব্র্যান্ডেড নিউজ চ্যানেলের ওপর এখনও মানুষের আস্থা রয়েছে, যদিও সেগুলোর ব্যবহার কমছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে সোশাল মিডিয়া এখন খবরের প্রধান উৎস

১০:২৫ পিএম | ১৭ জুন ২০২৫ | মঙ্গলবার