রাজধানী উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৭:২৪ পিএম | ০৮ জুলাই ২০২৫ | মঙ্গলবার
রাজধানী উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। উত্তরা ৪ সেক্টর নম্বর এলাকায় শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত এসআইয়ের নাম কে এম মুনসুর আলী সুমন (৪০)। তিনি দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রবিবার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানী উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

৭:২৪ পিএম | ০৮ জুলাই ২০২৫ | মঙ্গলবার