২ লাখ ৫০ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন

Dhaka Press
  • ২:০৬ এএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
২ লাখ ৫০ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এখন পর্যন্ত আড়াই লাখের বেশি প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধন সংখ্যা ২ লাখ ৫০ হাজার ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ৭৮১ এবং নারী ভোটার ২১ হাজার ২৩১ জন।

দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব শীর্ষে—৬৩ হাজারের বেশি। এরপর আছে যুক্তরাষ্ট্র, কাতার, ইউএই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, কানাডা, ওমান, ইতালি ও অস্ট্রেলিয়া।

প্রবাসীদের ঠিকানা সংশোধনের সময় বাড়িয়ে ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।

ইসির অনুরোধ—পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপে অবশ্যই সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।

১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর নির্দিষ্ট ১৪৮টি দেশে ভোটার নিবন্ধন চলছে।

নিউজটি শেয়ার করুন

২ লাখ ৫০ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন

২:০৬ এএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার