সাগরে ৫ দিন অলৌকিকভাবে ভেসে থেকে বেঁচে গেলেন ২৬ জেলে

Jesmin Sultana Mala
  • ৪:৪৮ পিএম | ০৮ অক্টোবর ২০২৫ | বুধবার
সাগরে ৫ দিন অলৌকিকভাবে ভেসে থেকে বেঁচে গেলেন ২৬ জেলে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার ৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকা পড়ে।

এতে ট্রলারে থাকা ২৬ জন জেলে পাঁচদিন ধরে খাবার ও পানির সংকটে পড়েন।

খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।

বর্তমানে তারা সুস্থ আছেন।

তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নৌবাহিনী জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও জাহাজ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তারা নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

সাগরে ৫ দিন অলৌকিকভাবে ভেসে থেকে বেঁচে গেলেন ২৬ জেলে

৪:৪৮ পিএম | ০৮ অক্টোবর ২০২৫ | বুধবার