সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন থাকবে না-সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:৫৩ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন থাকবে না-সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজন করা না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “জাতির জন্য বড় চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। তবে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

সংবিধান সংশোধনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদনের ক্ষমতা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের কিছু অর্জন রয়েছে, কিছু ব্যর্থতাও রয়েছে। কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জনই মূল্যহীন হয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ভোট ও নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা তুলে ধরেন এবং বলেন, এই উদ্বেগ দূর করাই সরকারের মূল দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন থাকবে না-সালাহউদ্দিন

২:৫৩ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার