১০০ পিস ইয়াবাসহ আটক যুবদল নেতার ভাতিজা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ৫:১৭ পিএম | ০৯ জুন ২০২৬ | মঙ্গলবার
১০০ পিস ইয়াবাসহ আটক যুবদল নেতার ভাতিজা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এর আগে সোমবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. রনি (২২), বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মাসুদের ছেলে। তিনি স্থানীয় এক যুবদল নেতার ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রনিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নগদ ৩৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোটরসাইকেল।

প্রাথমিক তদন্তে রনির সঙ্গে আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। তাদের মধ্যে রাব্বি, এনায়েত ও মজিবুর নামে তিনজনের নাম উঠে এসেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। মাদকের মতো অপরাধে আত্মীয়তার কোনো সুযোগ নেই। আমি এ ঘটনায় কোনো ধরনের তদবির করিনি।

অন্যদিকে স্থানীয় ছাত্রদল নেতা শিমুল জানান, রনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও তিনি ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক কমিটির সদস্য নন।

কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

১০০ পিস ইয়াবাসহ আটক যুবদল নেতার ভাতিজা

৫:১৭ পিএম | ০৯ জুন ২০২৬ | মঙ্গলবার