নিউইয়র্কের ব্রুকলিনে বারে বন্দুক হামলা-৩ জন নিহত, আহত ৯

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৩:২৯ পিএম | ১৮ আগস্ট ২০২৫ | সোমবার
নিউইয়র্কের ব্রুকলিনে বারে বন্দুক হামলা-৩ জন নিহত, আহত ৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বাঙালি অধ্যুষিত ক্রাউন হাইটস এলাকার একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে তিনটার দিকে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের ওই বারে এই ঘটনা ঘটে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ৪২টি অস্ত্রের খোসা উদ্ধার করেছেন।

নিউইয়র্ক টাইমস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন বন্দুকধারী অংশ নিয়েছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি গ্যাং-সম্পর্কিত হামলা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বারে থাকা ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ৯১১-এ কল পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে। গুলিবিদ্ধদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহত তিনজনের বয়স যথাক্রমে ১৯, ২৭ এবং ৩৫ বছর। এর মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান, অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহত নয়জনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

কমিশনার টিশ আরও জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকেই এ ঘটনা ঘটে এবং এটি গ্যাং-সংঘর্ষের সঙ্গে জড়িত। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই ঘটনাকে শহরের দ্বিতীয় বড় হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, গত মাসে ম্যানহাটনে আরেকটি গুলির ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। মেয়র বলেন, এ ধরনের সহিংসতা শহরের বাসিন্দাদের আতঙ্কিত করছে। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বছর ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং চলতি বছরের প্রথম সাত মাসে শহরে গুলি চালানোর ঘটনা এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড করা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কের ব্রুকলিনে বারে বন্দুক হামলা-৩ জন নিহত, আহত ৯

৩:২৯ পিএম | ১৮ আগস্ট ২০২৫ | সোমবার