বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:০৯ পিএম | ২১ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিলেন আদালত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা যানবাহনে ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় একই বছরের ৩১ অক্টোবর রমনা থানার উপ-পরিদর্শক আউয়াল বাদী হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৩ সালের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মামুন হাসান আদালতে দুটি পৃথক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মির্জা ফখরুলসহ ৬৫ জনের অব্যাহতি প্রার্থনা করা হয়। পরবর্তীতে একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন এবং বিস্ফোরক আইনের মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

শেষ পর্যন্ত আজ মহানগর দায়রা জজ আদালতও সেই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিএনপির মহাসচিবসহ ৬৫ আসামিকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিলেন।

নিউজটি শেয়ার করুন

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিলেন আদালত

৬:০৯ পিএম | ২১ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার