শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৩:৫৫ পিএম | ২২ জুলাই ২০২৫ | মঙ্গলবার
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর রাত তিনটায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং শিক্ষা ভবন ঘেরাও করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তারা প্রশ্ন তুলছেন, কেন রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো, কেন আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করেন তারা।

সচিবালয়ের গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। বিক্ষোভের কারণে সচিবালয়ের প্রধান প্রবেশপথসহ সব গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে না পারায় সেখানে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

এদিকে শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারাও সচিবালয়ের সামনে এসে মূল বিক্ষোভে যোগ দেন। শিক্ষার্থীরা শুধু এইচএসসি পরীক্ষা নয়, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের খাতা পুনঃমূল্যায়নের দাবিও জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও

৩:৫৫ পিএম | ২২ জুলাই ২০২৫ | মঙ্গলবার