মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:২০ পিএম | ২৯ এপ্রিল ২০২৫ | মঙ্গলবার
মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা। মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

২:২০ পিএম | ২৯ এপ্রিল ২০২৫ | মঙ্গলবার