শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ দুদকের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:০১ পিএম | ০৪ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ দুদকের

হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে পুলিশ হেডকোয়ার্টার্সে দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টারের উদ্দেশে এই চিঠি প্রেরণ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই পরোয়ানার আলোকে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় পুলিশকে।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলার জব্দতালিকার অন্তর্ভুক্ত ৪৪টি নথি নিয়ে সাক্ষ্য নেওয়া হয়েছিল। আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরবর্তী দিনগুলোতে আরও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ দুদকের

৫:০১ পিএম | ০৪ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার