২২ কিলোমিটার যানজট ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১০:১১ এএম | ০৫ জুন ২০২৫ | বৃহস্পতিবার
২২ কিলোমিটার যানজট ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি। মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

মহাসড়কে এই যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পুলিশ বলছে যানজট নিরসনে তারা কাজ করছে।

পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, যানজটের সৃষ্টির কার অতিরিক্ত গাড়ির চাপ। তবে যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সকাল থেকে অতিরিক্ত গাড়ির চাপের কারণে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

২২ কিলোমিটার যানজট ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

১০:১১ এএম | ০৫ জুন ২০২৫ | বৃহস্পতিবার